আমনের ব্যাপক ক্ষতির পরেও আশায় বুক বেধেছেন শ্রীমঙ্গলের কৃষকেরা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা নিয়েই ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ফলে কৃষকের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ও আশায় বুক বেধেছেন। সেই সাথে কর্মহীন কৃষকের ব্যস্ততা বেড়েছে। তবে এখনো তাদের দুশ্চিন্তা কাটেনি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুল আর ধানের ফলন কেমন হবে তা নিয়ে ভাবছেন।
সরজমিনে উপজেলার বিস্তৃর্ন মাঠ ঘুরে দেখা গেছে, উপজেলার ০৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অধিকাংশ মাঠে কৃষকেরা আগাম জাতের ধান কাটতে শুরু করেছেন। আর সেই ধান বাড়িতে এনে মাড়াই করছেন। আবার কোনো মাঠে সোনালি রঙ ধরে পেকে উঠছে আমনের ক্ষেত। আগামী সপ্তাহ থেকে পুরোদমে সব জাতের ধান ধান কাটা ও মাড়াই শুরু হবে।
অক্টোবর মাসে কয়েকদফায় বৃষ্টি ও ঝড়ের কারণে আমনের ক্ষেতের ক্ষতি হয়েছে। বিশেষ করে নি¤œ অঞ্চলের ধান পানিতে ও ঝড়ে ঝড়ে বিস্তর্ণ মাঠের আমন ধান নেতিয়ে পড়ে।
উপজেলার সাতগাঁও,সিন্দুরখান,ভুনবীর ইউনিয়ন,সদর ইউনিয়ন,কালাপুর এসব এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের দৃশ্য চোখে পড়েছে। এতে করে কৃষকের মনে স্বস্তি ফিরেছে। কর্মহীন কৃষি শ্রমিকেরা কাজ পেয়েছেন। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আমনের ব্যাপক ক্ষতির পরও কৃষকেরা কিছুটা আশায় বুক বেধেছেন।

উপজেলার সদর ইউনিয়নের কৃষক মো: শের জাহান সেজু আলাপকালে জানান, এবছর আমি আমার প্রায় ১০ একর জমিতে আমন ধানের আবাদ করেছি। এবারে বৃষ্টিতে প্রায় অর্ধেক ফসল নষ্ট হয়েছে। কিছু অংশ ধান কাটা হয়েছে। মোটামোটি ফসল ভাল হয়েছে। তবে গত বছরের তুলনায় এবার আশানুরুপ ফসল পাব না।
এ ছাড়া কথা হয় উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসংখ্য কৃষকের সাথে। তারা বলেন, পাকা আমন ধান কারেন্ট পোকা পাতাপোড়া রোগ আর গত অক্টোবর মাসে ঝড় ও বৃষ্টিতে জমির কাঁচাপাকা ধান মাটিতে নুয়ে পড়ে। ফলে আমন ধানের ফলন নিয়ে সংশয়ে আছি। ফলন এবার বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মুনালিসা জানান, চলতি বছরে উপজেলায় ১৫ হাজার ১১৫ হেক্টর জমিতে আমনের চাষাবাদ করা হয়েছে। ইঁদুর ও পোকার আক্রমণ থেকে রক্ষা করতে কৃষকের মধ্যে পরামর্শ দিচ্ছেন। আর ধানের ফলন ঠিক রাখতে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দিন রাত মাঠ পর্যায়ে পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে আগাম আমন কাটা ও মাড়াই শুরু হয়েছে। পুরোপুরি ধান এখনও কাটা হয়নি। সপ্তাহ খানিক পরে পুরোদমে ধান কাটা শুরু হবে। এখন পর্যন্ত আশা করা যাচ্ছে যে এবছর ধানের বাম্পার ফলন হবে।



মন্তব্য করুন