বিএনপির আনন্দ র‌্যালিতে পুলিশী বাধা

November 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমান এর ৫৩ তম জন্মদিনের আনন্দ র‌্যালীতে বাধা দিয়েছে পুলিশ। আনন্দ র‌্যালীর জন্য২০ নভেম্বর সোমবার দুপুরের দিকে মৌলভীবাজার পৌর-পার্ক এর সামনে অবস্থান নেন মৌলভীবাজার জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমীকদল, তাঁতীদল ও কৃষকদলের নেতাকর্মী। এসময় বীনা উস্কানীতে নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়ায় পুলিশ। নেতাকর্মীদের অভিযোগ কোন কারন ছাড়াই পুলিশ জোর করে ছিনিয়ে নেয় তাদের র‌্যালীর ব্যানার। এসময় লার্টিচার্য করে শহীদ মিনারে ভিতরে নেতাকর্মীদের ঢুকিয়ে ফটক আটকে দেয় পুলিশ। বাধ্য হয়ে নেতাকর্মীরা ওখানেই সমাবেশের কার্যক্রম শুরু করেন। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, জেলা বিএনপির নেতা আশিক মুর্শারফ, বকশি মিসবা উর রহমান, এ্যাডভোকেট আনোয়ার আক্তার শিউলি, থানা বিএনপির নেতা হেলু মিয়া,ফখরুল ইসলাম, মনোয়ার আহমেদ রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মতিন বকশ,জেলা যুবদল নেতা মুজিবুর রহমান মজনু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফয়সল আহমেদ,ছাত্রদল নেতা পিপলু আব্দুল হাই, শ্রমিক দল নেতা আজিজুল হক সেলিম,যুবদল নেতা মিজানুর রহমান নিজাম,মোবাকের হোসাইন, ছাত্রদল নেতা ইসহাক চৌধুরী মামনুন, ছাত্রদল নেতা আকিদুর রহমান সুহান, ইমামুল হক রিপন, উসমান গনি পল্লব, মামুন পারভেজ প্রমুখ।

 


সমাবেশ শেষে র‌্যালী নিয়ে রাস্তায় নামতে চাইলে পুলিশ পুন:রায় বাধা দেয় এবং নেতাকর্মীদের সাথে তর্কে জড়িয়ে লাঠি চার্জ শুরু করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল মৌলভীবাজার পৌর মিলনায়তনে বিকেল ৪ টার দিকে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান এর পরিচালনায় জেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বেগম খালেদা রব্বানী, বিশেষ ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি কাউন্সিলর আলহাজ্ব আয়াছ আহমদ, জেলা তাঁতীদলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শামীম আহমদ, জেলা বিএনপি নেতা সৈয়দ নজরুল ইসলাম, সামসুল হক সামা, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মছব্বির মুকিত, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com