সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

November 20, 2017,

স্টাফ রিপোর্টার॥ সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মরত ৭ হাজার ৫৯ জন কার্যভিত্তিক শ্রমিক কর্মচারীদের নিয়মিত সং¯’াপনের আনয়নের লক্ষ্যে মহামান্য হাইকোর্টের দায়েরকৃত মামলার রায় দ্রুত বা¯’বায়নের দাবীতে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্ব স্ব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
রোববার ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই পূর্ণদিবস কর্মবিরতি আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত চলবে। এর আগে একই দাবীতে বিক্ষোভ,মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় তারা। সোমবার সওজ এর সড়ক ভবনের গেইটে পূর্ণদিবস কর্মবিরতি পালনকালে উপ¯ি’ত ছিলেন,বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশিষ দে চৌধুরী , সহÑ সভাপতি মো : আমানত খান চৌধুরী , সাধারণ সম্পাদক মো: আকবর আলী, অর্থ সম্পাদক মো: আব্দুর রহিম, প্রচার সম্পাদক মো: আব্দুল গনি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com