ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের খাঁরগাও এ ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ। এতে রোগী দেখেন হাসপাতালের চিকিৎসক ডা. শাহিন আহমদ, ডা. সাইদুল ইসলাম।
চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন আখাইলকুড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ, লতিফিয়া হিফযুল কোরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দিন ইবনে শিহাব, জেলা তালামীযের প্রচার সম্পাদক রাজন আহমদ, সদর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আলি রাব্বী রতন, রাজনগর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, ইউপি সদস্য মনির খান, আল আমিন, আলা মিয়া প্রমুখ।
ইয়াছিন চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি জায়েদ আহমদ চৌধুরী জানান, চক্ষু ক্যাম্পে সকাল থেকে ৫৩১ জন রোগী ফ্রি চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন ছানী পড়া রোগীর চোখে অপারেশনের জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এবং অন্যান্য সমস্যায় আক্রান্ত ১০ জন রোগীকে পরে অপারেশনের জন্য নেয়া হবে।



মন্তব্য করুন