ডোবাগাঁও দাখিল মাদরাসার শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা

November 21, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সিন্দুরখাঁন ইউনিয়নের ডোবাগাঁও দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মি.অজিত কুমার চক্রবর্তীর বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার ২০ নভেম্বর বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তনে অনষ্ঠিত হয়।ডোবাগাঁও দাখিল মাদরাসার মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুজিবুর রহমান আল মাদানীর সভাপিত্বেওঅত্র মাদরাসার শিক্ষক মো:হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদরাসারঅত্র মাদ্রাসার সহ সুপার মাওলানা মো: সাইফুদ্দিন ইয়াহইয়া, শিক্ষক সাইফুল ইসলাম, মাওলানা মো:আবুল কালাম আজাদ ও শিক্ষক মি.অজিত কুমার চক্রবর্তী প্রমুখ। মাদরাসা ম্যানেজিং কমিটির  পক্ষে বক্তব্যরাখেন মো;নাদু মিয়া,মো:মছব্বির মেম্বার প্রমুখ।
প্রসঙ্গত, মি.অজিত কুমার চক্রবর্তী ১৯৮৪ থেকে ২০১৭ সাল পর্যন্তএ মাদরাসায় শিক্ষকতা করেন। অনুষ্ঠানে মি. অজিত কুমার চক্রবর্তীকে মাদরাাসার পক্ষথেকে নগদ টাকা ও স্মারক তুলে দেন অত্র মাদরাসার শিক্ষক, মাদরাসার ছাত্রছাত্রীসহ কমিটির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com