মৌলভীবাজারে দলিল লেখকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দলিল লেখকদের উপর সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দলিল লেখক সমিতি।
২২ নভেম্বর বুধবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মছব্বির, কমলগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি বখতিয়ার হোসেন, শ্রীমঙ্গল উপজেলা
দলিল লেখক সমিতির সভাপতি ফজলুর রহমান, আব্দুর নুর (রাজনগর), মীর মখলিছ (বড়লেখা), আমীর খান, নেপাল ভট্রাচার্জ (মৌলভীবাজার), দেলোয়ার হোসেন, আব্দুল ওয়াহিদ, মো: আব্দুর রহিম (কুলাউড়া) ও আব্দুল লতিফ (জুড়ী) প্রমুখ।
বক্তারা বলেন গত ১৬ নভেম্বর এখলাছুর রহমান আক্কাছ একটি মাইক্রোবাস ও প্রাইভেট কারে সন্ত্রাসী বাহিনী নিয়ে মৌলভীবাজার সাব-রেজিস্ট্রী অফিস সংলগ্ন দলিল লিখার শেডের ঢুকে সšা¿াসী হামলা চালিয়ে প্রায় আড়াই লক্ষ লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলায় কয়েকজন দলিল লেখক আহত হন। তারা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
পরে দলিল লেখক সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন।



মন্তব্য করুন