শ্রীমঙ্গল সাঁতগাও বন বিটের সামাজিক বনায়ন থেকে গাছ চুরি ॥  প্রায় ৭০ ফুট কাঠ আটক ॥ ভিলেইজার জড়িত থাকার অভিযোগ

November 23, 2017,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সামাজিক বনায়নের গাছ চুরির উপদ্রপ বেড়ে গেছে। গাছ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ২২ নভেম্বর বুধবার সন্ধায় উপকার ভোগীদের হাতে আটক হয়েছে ২৩ টুকরা আকাশমনি ও বেলজিয়াম গাছ। যার পরিমান হবে আনুমানিক ৭০ থেকে ৮০ ফুট।

ভূনবীর ইউনিয়নের ইউপি সদস্য ও সামাজিক বনায়নের সভাপতি মো: তাহির মিয়া জানান, বুধবার ২০০৪/২০০৫ অর্থবছরের সামাজিক বনায়ন থেকে এক দল গাছচুর তা কেটে ইছামতি চা বাগানের মঙ্গলচন্ডির থলির পাশে জড়ো করে। সামাজিক বনায়নের অংশিদারীগণ দেখে তাদের ধাওয়া করে গেলে গাছ পাচারকারী চক্র পালিয়ে যায়। এ ব্যাপারে সামাজিক বনায়নে অংশগ্রহনকারী রজত দেব জানান, তারা  গাছগুলো উদ্বার করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো: তাহির মিয়ার কাছে নিয়ে যান। পরে তারা তাহির মিয়াকে নিয়ে কাঠ গুলো সাতগাও বিট অফিসারের কাছে হস্তান্তর করেন।

এ সময় ইউপি সদস্য তাহির মিয়া সামাজিক বনায়নে অংশগ্রহনকারীদের বরাত দিয়ে আরও বলেন, এই গাছচুরিতে বন বিভাগের সাথে চলাচলকারী  ভিলেইজার জলিল ও রনসহ কয়েকজন জড়িত রয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ সময় তিনি আরো বলেন, ২০০৪/০৫ সালোর সামাজিক বনায়নের গাছগুলো এখন প্রাপ্ত বয়স্ক। বিশেষ করে ওই বনের বিধান চক্রবর্তী, সঞ্জিত দেব ও বিকাশ চক্রবর্তীসহ আরো কয়েক জনের প্লট থেকে এ গাছ কাটা হয়েছে।

এ ব্যাপারে গাছ উদ্বারের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন রেঞ্জের সাতগাও বিটের বিট কর্মকর্তা জানান, তাদের লোকবল নেই বললেই চলে মাত্র দুইজন গার্ড দিয়ে তিনি এই বন পাহারার কাজ করছেন এর মধ্যে তিনি নিজেও অসুস্থ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com