প্রবীন শিক্ষক সুজিত কুমার ভট্যাচার্য আর নেই : বিভিন্ন মহলের শোক প্রকাশ

November 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক সুজিত কুমার ভট্যাচার্য (৬৫) আর নেই। তার মৃত্যুতে শিক্ষার্থী সহ সর্ব মহলে নেমে এসেছে শোকের ছায়া। গন্যমান্য ব্যাক্তিবর্গ, সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর সকাল ৭টায় সিলেট রাগীব রাবিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য ১৯ নভেম্বর বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কে একটি দ্রুতগামী টমটম ধাক্কা দিলে তিনি দুর্ঘটনায় গুরুতার আহত হন।
বেলা ২ টায় শিক্ষক সুজিতের মরদেহ নিয়ে যাওয়া হয় পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। এ বিদ্যালয়ে সুজিত কুমার শিক্ষকতা করেন। সেখানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিন¤্র শ্রদ্ধা আর শোকার্ত পরিবেশে অশ্রুসিক্ত নয়নে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক সুজিত কুমারকে শেষ বিদায় জানান। স্কুল প্রাঙ্গনে তার মরদেহ নিয়ে আসলে সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের চোখের পানি বলে দিচ্ছে স্যার তাদের হৃদয়ের গভীরে ছিলেন। চিরচেনা সেই স্কুলের কক্ষ, মাঠ ও সবুজের প্রকৃতি বিদায় দিতে পারছে না আর্দশবান প্রবীন শিক্ষককে। তবুও ধর্মীয় নিয়ম অনুযায়ী বিদায় দিতে হয় তাকে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: ফজলুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারন সম্পাক মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সহ সভাপতি অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক মৌমাছি কন্ঠ প্রত্রিকার বার্তা প্রধান ও স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, মোঃ মুমিনুল ইসলাম খান (রানা), শাহ জামাল (আবু), রামেন্দু দাস, শাহিন আহমদ, মহব্বত হোসেন, তপন কুমার, হেলাল আহমদ ও পৌরসভা স্কুলের শিক্ষকবৃন্দ, নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীসহ মৌলভীবাজার শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠন।
পরে শেষকৃত্য অনুষ্ঠানের জন্য তার মরদেহ শহরের সৈয়ারপুর পৌরশ্বশানে নিয়ে যাওয়া হয়। বিকাল ৪টায় পৌরশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com