২৯০ পিছ ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী আটক

November 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে মৌলভীবাজার শহরের চৌমহনা এলাকার সাগরিকা রেস্টুরেন্ট এর সামনে হইতে ২৯০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে আটক করে র‌্যাব। আটককৃত হলো মোঃ জাবেদ রহমান (২২) পিতাঃ মৃতঃ ওয়াকিব মাস্টার, বর্ষিজোরা পোঃ মাথার কাপন ২। মাহবুবুর রহমান (২১) পিতা-আঃ হান্নান, মাথার কাপন চক্ষু হাসপাতালের সামনে ৩। মোঃ মুনসুর দেওয়ান (২৪) পিতা- মৃত শফিক দেওয়ান, সৈয়ারপুর ফরেষ্ট অফিস রোড ৪। মোঃ জালাল আহম্মেদ (২১) পিতা- মৃত আঃ সালাম, টিভি হাসপাতাল রোড শেরপুর ভিলা ১নং ওয়ার্ড সর্ব থানা ও জেলা- মৌলভীবাজার।
তাহারা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার সদর থানাধীন থানা এলাকায় মাদকের একটি বড় চক্র গড়ে তোলে। তাদের এহেন কর্মকান্ড এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করে আসছিল। তাদেরকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মৌলভীবাজার জেলার সদর থানায় মামলার মূলে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com