বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ স্বীকৃতি দেওয়ায় শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা

November 26, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব- এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগাম।’ চারদিক প্রকম্পিত হয়ে সহসা মাইকে উচ্চারিত এই কণ্ঠধ্বনি শুনে ২৫ নভেম্বর শনিবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ময়দানে দলে দলে নামতে থাকে মানুষের ঢল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ স্বীকৃতি দেওয়ায় শনিবার সকালে শ্রীমঙ্গলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও পেশাজীবি সংগঠনসহ স্কুল কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশ নেন।
শোভাযাত্রাটি শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণঃরায় উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের উপর নির্মিত ডক্যুমেন্টারি এলইডি স্ক্রিনে সম্প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদেও চেয়ারম্যান রনধীর কুমার দেব, জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম, অফিসার ইনচার্জ কে এম নজরুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com