বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনোস্কয় স্বীকৃতি পাওয়ায় আলহাজ্জ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আনন্দ শোভাযাত্রা

আশরাফ আলী॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের অর্জন উপলক্ষে আলহাজ্জ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ২৫ নভেম্বর দুপুরে পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আনন্দ শোভাযাত্রাটি আলহাজ্জ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আনন্দ শোভাযাত্রায় কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন।
পরে আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকে সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এম. এ রহিম সিআইপি, নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক রাজা, কলেজের আজীবন সদস্য মুজিবুর রহমান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন