বঙ্গবন্ধুর ৭ মার্চে ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ আয়োজন:

November 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্দ্যোগে আনন্দ আয়োজন করা হয়।

২৫ নভেম্বর সন্ধ্যায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম উমেদ আলীর পরিচালনায় শনিবার প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মাল্ট্রিমিডিয়ার মাধ্যমে একটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।  পরে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।

আনন্দ আয়োজনের ফাঁকে ফাঁকে চলে আলোচনা সভার শুভেচ্ছা বক্তব্য। এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রসাশক মোঃ আশরাফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সহ-সভাপতি আব্দুল হামিদ মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাংবাদিক রজত গোস্বামী, সৈয়দ মহসীন পারভেজ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, নজরুল ইসলাম মুহিব, দেওয়ান মুক্তাদির গাজী, সালেহ এলাহী কুটি, হাসনাত কামাল, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বার্তা প্রধান মোঃ শাহজাহান মিয়া, সহ প্রেসক্লাবের সদস্য বৃন্দ। এ ছাড়াও সামাজিক সংগঠনসহ অসংখ্য গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংঙ্গীত প্ররিবেশন করেন, সাংবাদিক ফেরদৌস আহমদ দুলাল, ক্লোজআপ তারকা রানা খাঁন, এসডি শান্ত, রুমানা আক্তার , টুম্পা, মাহমুদা আক্তার, ফকির মাহবুব, সোহেব আহমদ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com