মৌলভীবাজার সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পূর্ণ কর্মবিরতি

November 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বির্ণত নীতিমালার আলোকে জাতীয়করণের আওতাভূক্ত কলেজসমূহের শিক্ষকদের শিক্ষা ক্যাডার বর্হিভূত রেখে স্বতন্ত্র বিধিমালা প্রণয়ণের দাবিতে মৌলভীবাজারে পূর্ণ কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারী কলেজ ইউনিট।

সোমবার ২৭ নভেম্বর সকালে সরকারি কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২য় দিনের মত বিক্ষোভ করেন শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুহিবুল ইসলামের সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধক্ষ্য ড. ফজলুল আলী, সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো: আবু হানিফ, শফিকুল ইসলাম, লুৎফুর রহমান, ঋশিকেশ ধর ও জিয়াউর রহমান সহ অন্যান্যরা।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com