শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ১৮ বোতল ফেন্সিডিল ও ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

সংবাদ বিজ্ঞপ্তি॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে।
২৭ নভেম্বর সোমবার শ্রীমঙ্গলের এলাকায় ইছবপুরে কাজী বাড়ীর একটি ঘর হইতে মাদকসহ ১ জনকে আটক করে র্যাব। আটককৃত আসামীর হলো মোঃ মানিক মিয়া (৪০), পিতাঃ মোঃ কালা মিয়া, সাং ইছবপুর ০১নং ওয়ার্ড, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। মানিক মিয়ার নিকট থেকে ১৮টি প্লাষ্টিক ফেন্সিডিল বোতল, যাহার আনুমানিক মূল্য ১২,৬০০ টাকা, ৫ কেজি ১০০ গ্রাম গাঁজার আনুমানিক মূল্য ৫১,০০০ টাকা, ১টি মোবাইল ফোন ও ১ টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন