ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল

November 28, 2017,

এহসান বিন মুজাহির॥  শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল প্রদান অনুষ্ঠান সোমবার  ২৭ নভেম্বর দুপুরে  সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড ডে মিল প্রদান করেছেন দ্যা লাইফস গুড মডেল স্কুলের প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুস শহিদ মেম্বারের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মোঃ একরামুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুস শহিদ, মাওলানা সালাহ উদ্দিন দুলাল, হাবিবুর রহমান ফাহিম, আজিজুর রহমান নাঈম, জুবায়ের হোসেন রবিন, মোশাহিদ চৌধুরী, দরছ মিয়া, জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রসঙ্গত, স্কুল শিক্ষার্থীদের এক দিনের মিড ডে মিল প্রদান করেন শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী আসমা আক্তার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com