মৌলভীবাজার পৌর বিএনপির ৮নং ওর্য়াড শাখার সম্মেলন সম্পন্ন

November 28, 2017,

স্টাফ রিপোর্টার॥ বর্ণিল আয়োজন আর আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হল মৌলভীবাজার পৌর বিএনপির ৮ নং ওর্য়াড শাখার সম্মেলন।
২৭ নভেম্বর সোমবার  বিকেলে রুমল কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন,বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে সন্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে ৮নং ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ আবুল কাহের সুহেলের সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান। সম্মেলনের উদ্বোধন করেন পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুকিত, সহ-সভাপতি আশিক

 

মোশাররফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিসবাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক হেলু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, দফতর সম্পাদক ফখর”ল ইসলাম, পৌর বিএনপি নেতা সৈয়দ ময়নুল হক, সফিকুল ইসলাম, সুন্দর মিয়া, সৈয়দ জাহির, সহিদ আহমদ জুনেদ, আলী ছব্দর খান বাবর, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা জাসাস সভাপতি মারুফ আহমেদ, যুবদল নেতা মিজানুর রহমান নিজাম, মোবারক হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, স্বেচ্ছাসেবকদল নেতা সৈয়দ ফয়সল আহমদ, পিপলু আব্দুল হাই, যুবদল নেতা ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান, ইমামুল হক রিপন, হানিফ মোহাম্মদ খান নিয়াজ, উসমান গণি পল্লব, মামুন পারভেজ প্রমুখ। সম্মেলনের শুরুতে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করে জেলা জাসাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com