কুড়িয়ে পাওয়া নবজাতককে দত্তক নিতে আদালতে ১৮টি আবেদন

November 28, 2017,

হোসাইন আহমদ॥ মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় কুড়িয়ে পাওয়া সেই নবজাতককে দত্তক নিয়ে মৌলভীবাজার শিশু আদালতে দেশের বিভিন্ন জায়গা থেকে ১৮টি আবেদন করা হয়েছে। এর প্রেক্ষিতে ২৬ ও ২৮ নভেম্বর শিশু আদালতে শুনানি শেষে ২৯ নভেম্বর শুনানির চুড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন শুনানি শেষে দত্ত পাওয়া নিঃসন্তান অভিবাবকের কাছে শিশুটিকে হস্থান্তর করা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী।
জানাযায়, পুলিশ ২০ নভেম্বর শাহবন্দর এলাকায় রাস্তার পাশে পাওয়া ওই নবজাতককে উদ্বার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই সংবাদটি গনমাধ্যমে প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিঃসন্তান অভিবাবকরা শিশুটিকে দত্ত নিতে শিশু আদালতে আবেদন করেন। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  
 
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com