মৌলভীবাজার হরতালের সমর্থনে মিছিল

November 29, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বামপন্থীদের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মৌলভীবাজারে মিছিল সমাবেশ করেছে বামপন্থি কয়েকটি দল।
২৯ নভেম্বর বুধবার বিকেলে হরতালের সমর্থনে শহরের চৌমোহনা থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের

 

বিভিন্ন সড়ক ঘুরে চৌমোনায় এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদ। বক্তব্যে তিনি হরতাল পালনের জন্য সবার প্রতি আহবান জানান।
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সারাদেশে অর্থ দিবস হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও বামমোর্চা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com