নিউইয়র্কে শ্রীমঙ্গলবসীর উদ্যোগে শ্রীমঙ্গল নগরপিতা মো. মহসিন মিয়া মধু কে বর্ণাঢ্য সংবর্ধনায়

November 29, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমেরিকায় শ্রীমঙ্গলের প্রবাসীদের সংবর্ধনা ও ভালবাসায় সিক্ত হলেন নিউইয়র্ক সফররত শ্রীমঙ্গলের নগরপিতা মোঃ মহসিন মিয়া মধু। দলমত নির্বিশেষে প্রবাসীদের উজার করা ভালবাসায় তিনি মুগ্ধ। জবাবে তাঁর চাওয়াও ছিল আমাদের এ ভালবাসার সংস্কৃতিটা যেন পরের প্রজন্মও লালন করে।
সম্প্রতি ১২ নভেম্বর জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আয়োজিত এ সংবর্ধনায় অনেকেই উপস্থিত হয়েছিলেন শ্রীমঙ্গল নগরপিতার সান্নিধ্য পেতে। পুরোটা সময় চুটিয়ে উপভোগ করেছেন সবাই। মন খুলে কথা বলেছেন এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে।
বর্ণাঢ্য এ সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী মামুনুর রশীদ শিপু। তপদি দে মিতা ও খলিলুর রহমানএর উপস্থাপনায় এ আয়োজনে শুধু শ্রীমঙ্গলবাসীই নন, উপস্থিত হয়েছিলেন মৌলভীবাজার জেলার প্রবাসী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসদের সাবেক সভাপতি আব্দুল মোসাব্বির, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মো. ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. মাশুক মিয়া, মোজাহিদ হোসেন।
অনুষ্ঠানে অতিথি ছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান, জাসদের নুরে আলম জিকু, এবাদ চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. ফজল খান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ রিপন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইকবাল, বিমল সেন চৌধুরী, পিনাকী সেন চৌধুরী, খান আব্দুস সালাম, চমন এলাহী, দিদার শাহীন, তারেক আরা শাহীন, শ্যামল কান্তী দাস, সৈয়দ শামীম আহমদ, কৃষ্ণ সেন চৌধুরী, নোমান হুসেন, ঝলক দত্ত, মুজিবুর রহমান (লাবলু), মোঃ বশির, মুজিবুর রহমান (রেনু), সোহাগ গাজী, রেদওয়ান আহমেদ চৌধুরী, সাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
আহ্বায়ক কমিটির সুফিয়ান আহমেদ চৌধুরী, আলাউদ্দিন চৌধুরী (লিটন), আলম উদ্দীন, রাসেদ হোসেন আলতাফ, মিজানুর রহমান অনুষ্ঠান সফল করার জন্য সার্বিক সহযোগিতা করেন।
শ্রীমঙ্গল এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধিত মো. মহসিন মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানানো হয়।
এছাড়া মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ও রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মোঃ মহসিন মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তব্য পর্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি কুলাউড়া-জুড়ীর সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেন, আমাদের বর্তমান রাজনীতিতে সর্বজন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য মানুষের খুবই অভাব। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী সাইফুর রহমান ছিলেন ব্যতিক্রম। রাজনীতিতে মনুষ্যত্বের গুণাবলী চর্চা করে তিনিই দেখিয়ে গেছেন গণতান্ত্রিক রাজনীতির সৌন্দর্য। উত্তরসুরী হিসেবে সেই রাজনীতির ধারাবাহিকতায় শুধু শ্রীমঙ্গলেই নয়, সারা জেলায় মো. মহসিন মিয়া সর্বজন স্বীকৃত ও সবার কাছে গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ।
শ্রীমঙ্গলের নগরপিতাকে আজকের রাজনীতির সৌন্দর্যের প্রতীক আখ্যা দিয়ে এম এম শাহীন শ্রীমঙ্গলবাসীর কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, আমি মফস্বলের একজন রাজনীতিক হিসেবে সাহস করে দাঁড়িয়েছিলাম জেলা পরিষদ চেয়ারম্যানের নির্বাচনে। সে সময়ে শ্রীমঙ্গলের বিভিন্ন সেন্টারে বিপুল ভোট পাওয়ার কথা স্মরণ করে বলেন, একটি সেন্টারে ৩৪-১১ ভোটে জয় পেয়েছিলাম আমি। শ্রীমঙ্গলবাসীর এ ভালবাসা আমি কখনই ভুলব না।
চারবারের নির্বাচিত ও এলাকার সর্বজন স্বীকৃত নগরপিতা প্রবাসের শ্রীমঙ্গলবাসীকে পেয়ে উল্লসিত মো. মহসিন মিয়া বললেন, শ্রীমঙ্গলে গুন্ডামী নেই, মন্তানী নেই। আইন-শৃঙ্খলায় ঘাটতি নেই। সাজিয়েছি নিজের মত করে। সবার অধিকার সমান করে দিয়েছি। চেষ্টার কোন ত্রুটি নেই। হয়তো এ কারণেই সর্বস্তরের মানুষ আমাকে ভালবেসে বার বার চেয়ারে বসিয়েছে। অথচ আমাকে নির্বাচন করতে হয় ভয়ে ভয়ে। রাস্তায় দাঁড়াতেই পারি না। শুধুমাত্র মানুষের ভালবাসায় আজকের আমি। আল্লাহ আমাকে সম্পদ ও সম্মান দিয়েছেন। আমি নিজেকে বিলিয়ে দিয়েছি এলাকাবাসীর জন্য।
মো. মহসিন মিয়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে উদাহরণ দিতে গিয়ে বলেন, পৌরসভায় ৬৬০টি ইলেকট্রিক খুঁটি লাগিয়েছি। প্রতিটি খুঁটিতে জ্বলছে এনার্জি বাল্ব।
বললেন, শ্রীমঙ্গলে আলোর অভাব নেই। সারা জেলার মধ্যে শ্রীমঙ্গলের গুরুত্ব অপরিসীম। আমরা গর্বিত শ্রীমঙ্গল নিয়ে। এটা আমরা অর্জন করেছি।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শুভেচ্ছা বক্তব্যে বলেন, শ্রীমঙ্গলের সর্বজন স্বীকৃত, সবার আশ্রয়স্থল আমাদের নগরপিতা। ভালবেসে সবার হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন আপনজন হিসেবে। আমাদের প্রত্যাশা, এভাবেই তিনি যেন আজীবন শ্রীমঙ্গলবাসীর সেবা করে যান, আমাদের ভরসার মানুষ হয়ে থাকবেন।
বক্তব্য পর্ব শেষে মধ্যাহ্নভোজের আগে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং নগরপিতার সাফল্য কামনা করে বর্ণাঢ্য এ সংবর্ধনা সভার সমাপ্তি ঘোষণা করেন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার আহ্বায়ক মামুনুর রশীদ শিপু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com