শান্তি প্রতিষ্ঠায় মোহাম্মদ (সা:) এর আদর্শের বিকল্প নেই: মিলাদুন্নবী আলোচনায় বক্তারা

ওমর ফারুক নাঈম॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লালাহু তা’য়ালা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে র্যালী ও তাজেদারে মদিনা কনফারেন্স করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার।
বুধবার ২৯ নভেম্বর শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজারের সভাপতি পীর আলী নুরুল্লাহ শাহ’র সভাপতিত্বে মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম মুহিবুর রহমান মুহিব এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুফচ্ছিল আলী উদযাপন কমিটির আহবায়ক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা সভাপতি মাওলানা হারিছ আল কাদরি, সিরাজনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ, সাতগাঁও সামাদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোল্লা শাহিদ আহমদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি আব্দুল মুহিত হাসানী, সাংগঠনিক সম্পাদক এইচ এম মশাহিদ আলী, বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাজ্বী ইজ্জাদুর রহমান সাজ্জাদ।
এসময় বক্তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মোহাম্মদ সাল্লালাহু তা’য়ালা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার বিকল্প নাই। ৫৭০ খ্রিষ্টাব্দে মোহাম্মদ সাল্লালাহু তা’য়ালা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের মধ্য দিয়ে আইয়্যামে জাহেলিয়ার যুগে সমস্ত কুসংস্কার, অশান্তি হত্যা রাহাজানি দুর করে বিশ্বে প্রতিষ্ঠা করেন। আজ আমরা তার আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে সর্বত্রে অশান্তি বিরাজ করছে বক্তারা আরও বলেন যাহারা প্রকৃত ভাবে আদর্শীক আন্দোলনের কর্মী দাবি করে তারা জীবনের সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লালাহু তা’য়ালা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করবে। কনফারেন্স শেষে এক বিশাল জশনেজুলুস শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অডিটোরিয়ামে ফিরে এসে বিশ্বে মুসলিম ওম্মা দেশ জাতির জন্য বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হয় ।
এছাড়াও বক্তব্য রাখেন, পীর মোঃ ফুরকান আলী, মোঃ আনিছুল ইসলাম আশরাফুল, শেখ মোঃ আখলিছুর রহমান, মির্জা শামছ ্আল আবেদীন ভুট্টু, হাফিজ সৈয়দ নাজাত উল্যা, মাওলানা শেখ মোঃ আরিফুল ইসলাম, মোঃ শাহিদুর রহমান, মাওলানা মোঃ উসমান গণি, মাওলানা নুরুল ইসলাম মেম্বার, মনিরুল ইসলাম চৌধুরী মহন, মাওলানা নুরুল ইসলাম, মহসীন আফতারী, মোঃ আব্দুল কাইয়ূম, আব্দুল মুকিত হাসানী, জাহিদ হাসান, এম,এস,আই জাহাঙ্গীর, মোঃ কামরুজ্জামান, জোনায়েদুল ইসলাম চৌধুরী আদনান, রুহেল খান আশরাফুল, মাহমুদুল হক সুমন, আব্দুস সালাম, বদরুল আলম বিলাল, জোবায়ের আহমদ জুবেল, আমিনুল ইসলাম খান, রুমেল আহমদ খান, আলমঙ্গীর হুসাইনসহ অন্যান্যরা।



মন্তব্য করুন