মৌলভীবাজারে হরতাল পালিত

November 30, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বামপন্থী কয়েকটি দলের ডাকা হরতাল পালিত হয়েছে মৌলভীবাজারে। হরতাল সমর্থনকারীরা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করেছে।

৩০ নভেম্বর সকাল এগারোটায় শহরের চৌমোহনা চত্বরে রাস্তায় বসে শ্লোগান দেয় এবং যানবাহন চলাচন

বন্ধ করে দেয়। পুলিশ বাধা দিলে হরতালকারীরা সরে যায়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও বামমোর্চার ডাকা এই হরতালে যানবাহন চলাচল করলেও অন্যদিনের তুলনায় রাস্তায় কম যানবাহন ছিল। শহরে খ- খ- মিছিল দিয়ে বিভিন্ন জায়গায় যানচলাচলে বাধা দেয় হরতালকারীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com