মৌলভীবাজারে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ “স্বল্প সম্পদের সব্বোর্চ,সর্বোত্তম,সর্বাত্বক সদ্বব্যবহারে আমরা সকলের সংশপ্তক” এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক,এনজিও সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ইত্যাদি।
১ ডিসেম্বর শনিবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগি সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়াফ নির্বাহী পরিচালক মোঃ আব্দুুল মালিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ নজরুল ইসলাম মুহিব।
বক্তব্য রাখেন, আব্দা বহুমুখী যুব সংগঠনের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, এম সিডা প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, সাকো নির্বাহী পরিচালক শামীম আহমদ, সাস চেয়ারম্যান সহিদুর রহমান লিয়াকত, এম এইচ শাহীন, মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।



মন্তব্য করুন