মৌলভীবাজারে দেশের প্রথম মেডিকেল রিসোর্ট নির্মিত হবে

December 5, 2017,

স্টাফ রিপোর্টার॥  চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রবীণদের জন্য নির্মাণ হচ্ছে দেশে প্রথম মেডিকেল রিসোর্ট ‘অবসর-আমার আনন্দ ভুবন’। শ্রীঘ্রই এই রিসোর্ট নিমার্ণের লক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে সমাজ সেবা অধিদপ্তর। শ্রীমঙ্গল বডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্প এর পাশে ৫.৬ একর জায়গার উপর এই রিসোর্ট নির্মাণ করা হবে।

মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকীন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সমাজ সেবা অধিদফতর যৌথভাবে এ মেডিকেল রিসোর্ট তৈরি করা হবে।  যেখানে ১০০টি নিরাপদ আবাসন ও ৫০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল, খোলা মাঠ, জলরাশি ও সবুজের বাগান থাকবে।  এ রিসোর্টটিতে প্রবীণদের জন্য আনন্দময় ও স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশে অবকাশের সুযোগ হবে

জানা যায়, সোমবার ৪ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রিসোর্ট নির্মাণে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও সমাজ সেবা অধিদফতরের মধ্যে এ সংক্রান্ত দ্বিপাক্ষিক একটি চুক্তি সই হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী ও সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোহাম্মদ নুরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com