বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তির্ন কমিটির বিরুদ্ধে শ্রীমঙ্গলে সাংবাদিক সম্মেলন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মেয়াদ উর্ত্তীন হবার পরও বর্তমান কমিটি নির্বাচন দিচ্ছে না, এই প্রতিবাদে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের একাংশের নের্তৃবৃন্দ বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে রাজঘাট চা বাগানের শ্রমিক ইউনিয়নের সেলিম আহমেদ জানান, বাংলাদেশ চা
শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি মেয়াদ উর্ত্তীন হয়েছে এবং তারা বিভিন্নভাবে সংগঠনের প্রায় ৮৮ কোটি টাকা দুনীর্তির সাথে জড়িত রয়েছে।
বৃহত্তর চা শ্রমিকদের কল্যাণের স্বার্থে বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন চা শ্রমিক ইউনিয়নের এ সকল নেতারা। আগামী এক সপ্তাহের মধ্যে বর্তমান মেয়াদ উর্ত্তীন কমিটি বাতিল ঘোষনা করারও জোর দাবী জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন চা শ্রমিক নেত্রী গীতা কানু, সীতা রাম আমলিক, পরিমল সিং বারাইক প্রমূখ।



মন্তব্য করুন