শ্রীমঙ্গলে নাগরদোলা কবিতা বইয়ের মোড়ক উন্মোচন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ যাত্রা শুর করল নাগরদোলা সাহিত্য প্রকাশনার কবিতার বই।
৭ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর মার্কেটে নাগরদোলা থিয়েটার অফিসে নাগরদোলা কবিতা বইয়ের উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনিরুদ্ধ সেন গুপ্ত বাচ্চু।
অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ’র পরিচালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি সহকারি শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির মিডিয়া ও প্রচার স¤পাদক ডা. একরামুল কবীর, সাংস্কৃতিক ব্যাক্তি ও লেখক জহিরুল মিঠু, নাগরদোলা সাহিত্য পত্রিকার স¤পাদক শিমুল তরফদার, নির্বাহী সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু। অনুষ্ঠানে নাগরদোলা থিয়েটার এর নবাগত কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে গত সাহিত্য হোক প্রতিবাদের ভাষা এ অঙ্গীকার নিয়ে ২০১৬ সালের ১৪ ই এপ্রিল (বাংলা পহেলা বৈশাখ) নাগরদোলা সাহিত্য পত্রিকা যাত্রা শুরু করেছিল। এখন থেকে মাসিক নাগরদোলা বই প্রকাশ করা হবে।



মন্তব্য করুন