লাউয়াছড়ায় সাত রঙয়ের চা পানে মুগ্ধ হলেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে এসে সাত রঙয়ের চা পান করলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট’ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে ওইদিন বিকেলে লাউয়াছড়া পরিদর্শনে আসলে সাত রঙয়ের চা পানের ইচ্ছা প্রকাশ করেন তিনি। চায়ের কাপে দৃশ্যমান সাতটি স্তরের প্রতিটি অংশের আলাদা আলাদা স্বাদ নিলেন তিনি। এসময় সাত রঙয়ের চা পান করে মুগ্ধতা প্রকাশ করেন তাসমিমা হোসেন। তিনি বলেন শ্রীমঙ্গলে এসে এই প্রথম সাত রঙয়ের চা পান করেছেন তিনি। পরে লাউয়াছড়ার গভীর জঙ্গলে একটি অজগর সাপ অবমুক্ত করেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর স্বামী গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব ইসতিয়্কা আহমেদ, ইত্তেফাক পত্রিকার আইন ও সংসদ বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, মদিনুল ইসলাম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ূন রশীদ চৌধুরী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, কমলগঞ্জ উপজেলা সংবাদদাতা নূরুল মোহাইমীন মিল্টন, শ্রীমঙ্গল উপজেলা সংবাদদাতা অনুজকান্তি দাশ প্রমুখ।



মন্তব্য করুন