শ্রীমঙ্গলে মানুষের তাড়া খেয়ে চিত্রা হরিণর মৃত্যু

December 11, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মানুষের তাড়া খেয়ে একটি বিশালাকৃতির চিত্রা হরিণের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। খবরটি ধামাচাপা দিয়ে লুকিয়ে রেখেছে এলাকাবাসী।

 ৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের ভূড়ভূড়িয়া চা বাগানের কালীবাড়ি সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।

জানা যায়, চিত্রা হরিণটি সহসা বন ছেড়ে লোকালয়ে চলে আসে। হিরিণটিকে দেখতে পেয়ে কয়েকজন লোক মিলে হিরিণটিকে ধরার জন্য তাড়া করে। মানুষের তাড়া খেয়ে হরিণটি দৌড়াতে দৌড়াতে ভূড়ভূড়িয়া চা বাগানের কালীবাড়ি সংলগ্ন একটি ঘরের পাশে টিনের তৈরী দেওয়ালে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হতে থাকে। সাথে সাথে হরিণটি মারাÍক আহত হয়ে মাটিতে লুটে পরে। এর কিছু সময় পরে হরিণটি ছটপট করতে করতে মারা যায়। পরে খবর পেয়ে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের লোকেরা হরিণটির মৃতদেহ উদ্ধার করে তা সংরক্ষণের জন্য মৌলভীবাজারে প্রেরণ করেন।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের এসিএফ তবিুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত হরিণটির ওজন প্রায় ৭০/৮০ কেজি হবে। তিনি আরো জানান, স্থানীয় টি মিউজিয়ামের কর্তৃপক্ষ সরকারের নিকট আবেদনের প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি চিত্র হরিণ পালন করে আসছে। সম্ভবত এটি ওই হরিণদলের বংশোৎপাত হওয়া একটি হবে বলে ধারণা করেন তিনি। স্বভাবগত কারণে চিত্রহরিণরা দলবদ্ধভাবে চলাচল করে। তবে এখানে হরিণটিকে একা চলাচলের পেছনে তিনি সন্দেহ করে বলেন- কেউ বা কারা হরিণটিকে ধরার উদ্যেশ্যে এখানে দৌড়িয়ে নিয়ে আসতে পারে।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com