শ্রীমঙ্গল শহর পরিষ্কার রাখতে অভিযান

December 14, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “রক্ষা করি পরিবেশ গুড়ি সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে  রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিপ শ্রীমঙ্গল গ্রীন এন্ড ক্লিন এর উদ্যোগে গ্রীন লীফ ইকো ট্যুরিজম এন্ড গেস্ট হাউজের আয়োজনে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বর থেকে রেল স্টেশন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার সিভিল সার্জন সত্যকাম চক্রবর্ত্তী। পরে একটি র‌্যালি বের হয়ে শ্রীমঙ্গল রেল স্টেশন পর্যন্ত প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন টি হ্যাভেন রিসোর্টের ব্যাবস্থাপক ও পরিচালক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল শাখার যুব ও ক্রীড়া সম্পাদক এনাম হোসেন মামুন, নিসর্গ লিচি বাড়ি ইকো কটেজের ব্যবস্থাপক ও পরিচালক শামছুল ইসলাম শহিদ, স্মার্ট ট্যুরিজমের ব্যবস্থাপক ও পরিচালক এম এ রকিব শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমেদ প্রমুখ।

উদ্বোধন ও র‌্যালী  শেষে গ্রীন লীফ গেস্ট হাউজের ব্যবস্থাপক ও পরিচালক এস কে দাশ সুমনের পরিচালনায় রেল স্টেশন থেকে শ্রীমঙ্গ চৌমুহনা পর্যন্ত সড়কের আশে পাশের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শহরের ব্যবস্যায় প্রতিষ্ঠানে ও পথচারীসহ সর্বসাধারনের হাতে লিফলেট বিতরন করা হয়। এতে বিভিন্ন অংগ সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com