শ্রীমঙ্গলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

December 16, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন, সাইক্লিস্ট গ্রুপ, সাহিত্য-সংস্কৃতি ও সমাজসেবা সংগঠন কণ্ঠকথা ও নাগরদোলা থিয়েটারের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন সহকারে শহরে পৃথক পৃথক র‌্যালী বের হয়। পরে স্থানীয় বধ্যভূমি-৭১ প্রাঙ্গনে সকলে মিলিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রদীপ প্রজ্বলন করা হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। এর আগে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় উপজেলা পরিষদ, পৌর কর্তৃপক্ষ ও বিভিন্ন স্কুল কলেজে পৃথক পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com