শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস পালিত

বিকুল চক্রবর্তী॥ বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেওয়ার দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। আর এই দিবসটিকে সামনে রেখে শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য সাংস্কৃতিক, সামাজিক, সমাজ সেবা, সেচ্ছাসেবী সংগঠন গুলো শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।








উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোগজ্ঞ শরীর চর্চা প্রদর্শন করে।শরীরর চর্চাতে অংশগ্রহণ করে, বিভিন্ন সরকারী বেসরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, স্কাউট, বিএনসিসি, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস দল। যাদের আতœত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এ বিজয় তাদের স্বরণে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা করা হয়।এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করে।উপজেলার হলে প্রদর্শীত হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী। এদিকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১ স্মৃতিসৌধে অর্পণ করা হয় পুষ্পার্ঘ । উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে দেয়া হয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা।



মন্তব্য করুন