বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি বিতরণ করলেন শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায়।
১৬ ডিসেম্বর শনিবার ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিতরণ করেন তিনি।
শনিবার দিবসের প্রথম প্রহরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়। এতে ওই ইউনিয়নের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এসময় ইউনিয়ন মাঠে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে বিভিন্ন প্রতিযোগীতা আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী, আহমেদ ফারুক মিল্লাদ, বিশ্বজিৎ ভট্ট্রাচার্য্য বাপনসহ শিক্ষক অভিবাবক, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ভানুলাল রায় জানান বিগত ৬ বছর ধরে ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের উৎসাহ দেয়ার জন্য প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে ইউনিয়ন পক্ষ থেকে যাতায়াত খরচ প্রদানসহ সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন