শ্রীমঙ্গল প্রেসক্লাবে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে রোববার ১৭ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবসের আনন্দঘন পরিবেশে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যপী সাংবাদিক ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত খেলাধুলার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কমলঞ্জ পৌরসভা মেয়র মোঃ জুয়েল আহমেদ, মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ কে এম নজরুল, জেলা পরিষদ সদস্য বদরুজ্জামান সেলিম, মশিউর রহমান রিপন, ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, লেখক ও গবেষক ড. এস এ মুতাকাব্বির মাসুদ, প্রফেসর অভিনাস আচার্য্য, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেন ও লন্ডন প্রবাসী এম এ মতিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
উল্লেখ যে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক ও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।



মন্তব্য করুন