শ্রীমঙ্গল থেকে অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে র‌্যাব -৯

December 19, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

১৭ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল রেলষ্টেশন থেকে ১ জন অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে আটক করে র‌্যাব। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা – মোঃ সেলিম মিয়া (৩৮), পিতাঃ আরজু মিয়া, সাং-মুসলিমবাগ, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com