হামদর্দ শ্রীমঙ্গল শাখায় ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
December 19, 2017,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে ৪৬তম মহান বিজয় দিবসে দিনব্যাপী হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে শ্রীমঙ্গল শাখা।
১৬ ডিসেম্বর শুক্রবার শ্রীমঙ্গল শহরের গদারবাজার অবস্থিত হামদর্দ শ্রীমঙ্গল শাখা শতাধিক গরীব,অসহায় এবং রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসাসেবা ও এসব ঔষধ বিতরণ করা হয়।
হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মান্নান। এসময় উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ এর শাখা ব্যবস্থাপক মো.আসজদ্দ হোসেন, সহকারী মেডিকেল অফিসার হাকীম মো.রাশেদ রাশেদ হোসেনসহ শাখার সকলসহকর্মীবৃন্দ।



মন্তব্য করুন