শ্রীমঙ্গলে হাজত থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ ক্লোজড “আসামী ধরাছোঁয়ার বাইরে”

December 20, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পুলিশের দায়িত্বহীনতার কারণে থানার হাজত থেকে আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের এক এএসআই সহ এক কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।
১৯ ডিসেম্বর মঙ্গলবার মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে দায়িত্ব পালনে অবহেলার দায়ে এএসআই মনিকা সরকার ও কনস্টেবল ঝুমন দেবকে ক্লোজড করা হয়েছে বলে শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে ে শ্রীমঙ্গল সার্কেল এ.এস.পি. মোঃ আশফাকুজ্জামান পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত আটকের চেষ্টা চলছে বললেও ৩ দিন ধরে আসামীকে ধরতে ব্যর্থ হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম।
উলে¬খ্য, ১৮ ডিসেম্বর সোমবার সকালে সকাল সাড়ে ৭ টার দিকে সম্পূর্ণ নিরাপত্তায় চার দেওয়াল ঘেরা শ্রীমঙ্গল থানা থেকে পুলিশের উপস্থিতিতে থানা হাজত থেকে সেলিম মিয়া নামের এক আসামী পালিয়ে যায়।
৩ দিন ধরে ওই আসামী ধরাছোঁয়ার বাইরে রয়েছে। রহস্যজনক এ ঘটনায় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।
জানা যায়, ১৭ ডিসেম্বর রোববার বিকেলে শহরের হবিগঞ্জ রোডের বাসস্ট্যান্ড এলাকায় চুরির দায়ে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব। পরে ওইদিন রাতেই তাকে শ্রীমঙ্গল থানার হেফাজতে প্রেরণ করা হয়। ধৃত সেলিম মিয়া উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার আরজু মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com