শ্রীমঙ্গলে ছিন্নমুল পথ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
December 20, 2017,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে ছিন্নমুল পথ শিশু ও তাদের স্বজনদের স্বাস্থ্য সুরক্ষায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
২০ ডিসেম্বর বুধবার সকালে শ্রীমঙ্গল গ্রীনলিফ রেষ্টহাউজের উদ্যোগে কলেজ রোডে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজর সিভিল সার্জন ডা: সত্যকাম চক্রবর্তী।
এ সময় বিশেষ আতিথি হিবেবে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, ফারিয়া শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দত্ত হাবুল, গ্রীণলিফ গেষ্ট হাউজের পরিচালক সুমন দাশ ও জামান থেকে আগত পর্যটক মি. টম।
সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করেন ডা: মিনাকি ভৌমিক ও ডা: শিবলী আহমদ।



মন্তব্য করুন