শ্রীমঙ্গলে দেবরের হাতে নৃশংসভাবে খুন হলো ভাবি

December 21, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দেবরের হাতে ছালেকা বেগম (৫৩) নামে নৃশংসভাবে খুন হয়েছেন এক ভাবি।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ভূনবীর ইউনিয়নের আলিসারকুল এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক মো: নুর মিয়া (৪০) কে  আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ১১ টা দিকে নিহত ছালেকা বেগম বসত ভিটার কলের পাড়ে বাসন মাজছিলো। তখন পিছন থেকে এসে এলোপাতাড়ি কুড়ালের কুপে মারাত্মক আঘাত করলে প্রচুর রক্ত খননে ঘটনারস্থলেই সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য মো: জালাল মিয়া জানান, ঘাতক নুর মিয়া মানসিক রোগী সে দীর্ঘ দিন সিলেট মানসিক রোগের চিকিৎসাধীন অবস্থায় ছিলো। মাঝে মাঝে নুর মিয়া মাসনিক উত্তেজনা বাড়লে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখা হতো। তার বড় ভাই নিম্বর মিয়া নিহত ভাবি তাকে চিকিৎসা করাতো।

এব্যাপারে শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, নিহতের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পৌছে আমরা ঘাতক মোঃ নুর মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। সে খুনের ঘটনা প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। নিহত ছালেহা বেগমের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এই রিপোট লেখা পর্যন্ত  শ্রীমঙ্গল থানাতে মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com