শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

December 23, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার দুপুরে উপজেলার ভূনবীর চৌমুহনা এলাকায় জ্যোতি হার্ডওয়্যার এর সামনে থেকে ২৫০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড সহ মাদক ব্যবসায়ী মোঃ জাহিদুল ইসলাম (১৯) কে আটক করা হয়। আটককৃত জাহিদুল শ্রীমঙ্গল উপজেলার ভূনবীয় ইউনিয়নের মো. জয়নাল মিয়ার ছেলে। আটককৃত আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত জাহিদুল অন্যতম এক মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুুর অন্তরালে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com