শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গল সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গল এর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জয়নাল আবেদীন টিটো এর সভাপত্বিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ। সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সহ-সভাপতি দিপেন্দ্র ভট্টাচার্য টিআইবি’র স্বাস্থ্য খাতে পরিচালিত বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন। অতপর টিআইবি পরিচালিত উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর এ আই ডেস্ক এর জরিপ প্রতিবেদন এর আলোকে যে সকল সীমাবদ্ধতা উঠে আসে তা নিয়ে আলোকপাত করা হয়। মতবিনিময় সভায় যে সব আলোচনা হয় তা হলো গত মতবিনিময় সভার কার্যবিবরনী পঠন ও সিদ্ধান্ত সমূহ পর্যালোচনা, স্বাস্থ্য কমপে¬ক্স এর পরিবেশ সুন্দর রাখা ও মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের অনাকাঙ্খিত আচরণ বন্ধ প্রসঙ্গে, ব্রেস্ট ফিডিং কর্নার উন্নতি করণ প্রসঙ্গে,হাপাতালের বিভিন্ন স্থানে নির্দেশক চিহ্ন স্থাপন প্রসঙ্গে, হেল্প ডেস্ক স্থাপন প্রসঙ্গে, তথ্য ও পরামর্শ রেজি: হালনাগাদ করা প্রসঙ্গে, অভিযোগ বক্সে পাওয়া বিভিন্ন অভিযোগ সম্পর্কে আলোচনা ও ব্যবস্থা গ্রহণ, তথ্যের উন্মুক্তত্তা বিষয়ক পদক্ষেপ, ডেলিভারী করতে অতিরিক্ত টাকা আদায় সংক্রান্ত, বেড/কেবিন পেতে/ ইনজেকশন পুশ করতে/ড্রেসিং করতে অবৈধ লেনদেন সংক্রান্ত, হাসপাতালে নর্মাল ও সিজারিয়ান ডেলিভারির সংখ্যা সংক্রান্ত, সকল ডাক্তার, নার্স ও স্টাফ ডিউটিরত অবস্থায় এপ্রোন ও আইডি কার্ড ব্যবহার করা প্রসঙ্গে এবং হাসপাতালের ওযেবপোর্টাল সংক্রান্ত। সনাক এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের যৌথ আলোচনায় অনেক বিষয়ে সমাধানের দিক বের হয়ে আসে।



মন্তব্য করুন