৮ জানুয়ারী শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৮ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন।
২৫ ডিসেম্বর সোমবার বিকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের এমবিএ বেলাল ও গোপাল দেব চৌধুরী কনফারেন্স হলরুমে এ তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা (চ,দা) মোঃ সাইফুর ইসলাম তালুকদার। তিনি তফসির ঘোষনাকালে নির্বাচন কমিশনার মো: সাইফুর ইসলাম তালুকদার জানান, ৮ জানুয়ারী ২০১৮ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা প্রেসক্লবে অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরী কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন।
উপজেলা শিক্ষা অফিস থেকে ২৭ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন বিতরণ, পরদিন বৃহস্পতিবার মনেনয়ন দাখিল, শনিবার মনোনয়ন যাছাই বাছাই, সোমবার মনোনয়ন প্রত্যাহার এবং ওই চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তিনি আরো জানান, প্রেসক্লাব থেকে প্রেরিত ভোটার তালিকা ও গঠনতন্ত্র অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যাথারিথি নিয়ম কানুন মানা হবে। এসময় প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন