শ্রীমঙ্গলে এস এস সি পরীক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

December 30, 2017,

বিকুল চক্রবর্তী॥ এস এস সি পরীক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চা জনগোষ্টী ছাত্রযুব সমাজ।

২৯ ডিসেম্বর শুক্রবার সকালে জেলার শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেৃৗলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার  মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাগর হাজরা, মুক্তিযোদ্দা কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও মুক্তিযোদ্ধা পরাগ বারই। রাজেশ কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন শিক্ষক বিজয় নুনিয়া। এ ছাড়াও বক্তব্যদেন সাংবাদিক বিকুল চক্রবর্তী, সাংবাদিক সীতা রাম বিন ও শিক্ষক অনুপদ দত্ত প্রমূখ।

অনুষ্ঠানে শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও প্রায় চার শতাধিক ২০১৮ সালের এস এস সি পরীক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

এর আগে চা বাগানের ক্ষুদে শিল্পীরা অতিথিদের সম্মানে পরিবেশন করেন দেশাত্ববোধক সংগীত।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com