শ্রীমঙ্গলে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

December 30, 2017,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে।
৩০ ডিসেম্বর শনিবার দুপুরে স্থানীয় পৌরসভার মহসিন মিয়া অডিটোরিয়ামে ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
৩০ ডিসেম্বর শনিবার দুপুরে শহরে আনন্দ শোভাযাত্রা শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, শ্রীমঙ্গল

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক দীপংকর দাশ, জহর তরফদার, সাংবাদিক সাইফুল ইসলাম, মো. লুৎফুর রহমান প্রমুখ।
ইউনাইটেড কম্পিউটার পয়েন্ট এন্ড ট্রেনিং সেন্টারের চেয়্যারম্যান সুমন দেববর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক বিশ্বরাজ ধর পাপ্পু।
আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, ৫৩ ও ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংম্বর্ধণা এবং ৫১ ও ৫২তম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com