শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
January 1, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পাঞ্জেরী যুব সংঘের উদ্যোগে শীতার্তদের মধ্যে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে।
২৯ ডিসেম্বর শুক্রবার রাত ৯টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের লালবাগ আবাসিক এলাকার উন্মুক্ত মাঠে বিশাল প্যান্ডেল ও সামিয়ানা টাঙিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এলাকার গরীব ও দুঃস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ইউপি মেম্বার মো. মানিক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত।
কম্বল বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।



মন্তব্য করুন