দারুল আজহার শ্রীমঙ্গল এর বার্ষিক পুরস্কার বিতরণী ও শিক্ষাবৃত্তি প্রদান সম্পন্ন

January 3, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইসলামী ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গল এর ২০১৭ সালের ফলাফল প্রকাশ উপলক্ষ্যে বার্ষিক পুরস্কার বিতরণী ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর শনিবার সকাল বেলা ১১ টা প্রতিষ্ঠান প্রঙ্গানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আয়াত আলীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল সোহাইল আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মো: বদরুজ্জামান সেলিম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহইয়া, ৩ নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,  শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র -২ মীর এম এ সালাম, সাপ্তাহিক শ্রীমঙ্গলের চিঠির সম্পাদক ইয়াছিন আরাফাত রবিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্ড নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা এম এ রহীম নোমানী, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের পরিচালনা পর্ষদের সেক্রেটারি আলহাজ্ব খলীলুর রহমান শেরওয়ান, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য কাজী মাওলানা শিহাব উদ্দীন, , দৈনিক হবিগঞ্জ সমাচার এর শ্রীমঙ্গল প্রতিনিধি মিসবাহ উদ্দীন যুবায়ের, এক্সপার্ট কিন্ডারগার্টেন স্কুলের ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আবদুল হান্নান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে মরহুম গোলাম রব্বানী চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: মধু মিয়া, জনাব ছাদির মিয়া, মাহবুবুল আলম বাশার, আবদুস সোবহান, এসএম আরিফুল ইসলাম, মুহসিন আবেদীন, ইয়াসমিন আক্তার বৃষ্টি, মশিউর রহমান, তামান্না আক্তার, নোমান আহমদ, রোমানা আক্তার বন্যা, হিফজুর রহমান সাদী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com