সাংবাদিক শ্যামল দত্ত এবং নঈম নিজামের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

January 11, 2018,

বিকুল চক্রবতীর্॥ শ্রীমঙ্গলে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে হুমকি প্রদান ও হয়রানী মুলক মামলা এবং বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর এর সিইও নঈম নিজামের উপর হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবীতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জানুয়ারী বৃহম্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য। মানবন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও  একাত্মতা ঘোষনা করে অংশনেন  শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সন্ধা ৬টায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে ভোরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভায় বক্তব্যদেন কবি ও লেখক অবসর প্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভি ও আমাদের সময় এর প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, চ্যানেল নাইন এর মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে ও সমকাল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, ডেইলি ইন্ডাস্টির শ্রীমঙ্গল প্রতিনিধি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক নান্টু রায়, নাগর দোলা সম্পাদক শিমুল তরফদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও দৈনিক বাংলার দিন এর শ্রীমঙ্গল প্রতিনিধি মসুদুর রহমান মসুদ, সাংবাদিক সুমন বৈদ্য, বাংলাটিভির প্রতিনিধি সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক মিথুন পুরকায়স্থ, সাংবাদিক সাজন আহমদ রানা, সাংবাদিক রুপম আচার্য্য, সাংবাদিক নাজিমুল হক শাকিল, সাংবাদিক মো: ইসমাইল হোসেনসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকের প্রতিনিধি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com