রাজঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

January 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বস বাংলাদেশ এর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা রাজঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার অসহায় শীতার্থ মানুষের মধ্যে কিছু কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কাজী আছমা আক্তার।

নিরাকার তাঁতী সভাপতিত ও শিক্ষিকা মৌ চক্রবর্তী পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বস বাংলাদেশ সভাপতি ডাঃ মোঃ একরামুল কবীর, ডাঃ শুশিল তাঁতী, প্রীতি দেব।

বক্তব্য রাখেন বস সাধারন সম্পাদক মোঃ মোশাহিদ হোসেন, সহসভাপতি অমিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জয় ঘোষ, ক্রিড়া সম্পাদক স্বপ্নীল আহমেদ, মিডিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ হোসেন পাপ্পু, ধর্ম বিষয়ক সম্পাদক ঝলক চক্রবর্তী, চিকিৎসা বিষয়ক সম্পাদক লিখন চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মাসুক মিয়া, সদস্য মোঃ রাজিব আহমেদ, সদস্য মোঃ তানভীর আহমেদ, সদস্য ইমরান হাসান মারজান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com