শ্রীমঙ্গলে প্রবাসীদের নিয়ে মতবিনিময় সভা

January 13, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আমরা মানুষের সহযোগীতায় কাজ করতাম চাই। শ্রীমঙ্গলের গরীব দু:খী মানুষের পাশে দাড়াঁইতাম চাই। টাকার জন্য অনেকে চিকিৎসা করতে পারের না। যার কারনে অনেকেই অকালে মারা যাইন। আমরা হক্কল প্রবাসী ভাইরা মিলিয়া শ্রীমঙ্গল’র মানুষরে সহযোগীতা করতাম চাই। শ্রীমঙ্গল’র মানুষের লাগি আমরা যদি ভালা কিচ্ছু করতাম পারি তাইলেই আমরা হক্কল প্রবাসী শান্তি পাইমু।

শুক্রবার ১২ জানুয়ারি রাতে শ্রীমঙ্গল শহরস্থ গ্র্যান্ড তাজ এর হল রুমে প্রবাসীদের নিয়ে হৃদয়ে শ্রীমঙ্গল এর আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্যে শ্রীমঙ্গলের মানুষের সহযোগীতা করার জন্য এমনি আশ্বাস দিলেন শ্রীমঙ্গলের লন্ডন প্রবাসীরা।

হৃদয়ে শ্রীমঙ্গলের প্রবাসী সদস্য স্বদেশে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও মত বিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী এম কে জামান জুয়েল, জহির উদ্দীন চৌধুরী বাবলু, হারুন অর রশীদ, দেলোয়ার হোসেন, মোঃ হান্নান, জার্মান প্রবাসী সৈয়দ মোবারক আলী জয়েদ, কাতার প্রবাসী মোজাক্কির হোসেন শাবলু। অনুষ্ঠানে হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য দোলোয়ার হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য মোছাব্বির আলী মুন্না, সাংবাদিক মামুন আহমেদ, রুপক দেব, তুহিন চৌধুরী প্রমুখ। এছাড়াও হৃদয়ে শ্রীমঙ্গলের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com