কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেল শ্রীমঙ্গলের মাহমুদুর রহমান

January 14, 2018,

হোসাইন আহমদ॥ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামী স্টাডিজ বিভাগ থেকে মাস্টার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ায় এবারের ৪র্থ সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান মাহমুদুর রহমান শাহজাহান।

সে শ্রীমঙ্গল উপজেলার পারের টং গ্রামের মোঃ আতাব উল্ল্যাহ ও মেহের চান দম্পতির ছেলে। ৯ ভাই বোনের মধ্যে মাহমুদুর রহমান শাহজাহান সবার ছোট। তিনি চাটপাড়া ফাযিল মাদ্রাসা থেকে ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তির্ণ হন।

শাহজান এমফিল ও পিএইচডি করে একজন আদর্শ গবেষক হয়ে দেশ ও মানবতার সেবা করতে চান। তিনি সকলের দোয়া প্রার্থী। 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com