শীতার্তদের গায়ে শীতবস্ত্র পড়িয়ে দিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

January 14, 2018,

 শ্রীমঙ্গল প্রতিনিধি॥মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কালাপুর ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য জীবীদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রায় ৩০০ পরিবারকে কম্বল দেওয়া হয় এবং বিজিএফ চাল ১৫০ পরিবার ৩০ কেজি চাল নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com