শ্রীমঙ্গলে সোস্যাল ক্লাব এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

January 16, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার সোস্যাল ক্লাব এর প্রতিষ্ঠাতা সভপতি সৈয়দ জিলাদুর রহমানসহ প্রবাসীদের সহযোগীতা শ্রীমঙ্গলে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৬ জানুয়ারী মঙ্গলবার মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণে গরীব,অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। মৌলভীবাজার সোস্যাল ক্লাব এর উপদেষ্ঠা ও অব:প্রাপ্ত অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ আবুল বাশার এর সভাপতিত্বে সোস্যাল ক্লাবের সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ই্িরস আলী, সহ সভাপতি ইসমাইল মাহমুদ, সহ সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ, সোস্যাল ক্লাবের সদস্য সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাহাদ আহমদ, মোঃ জুয়েল আহমদ ও মো: আব্দুল কাইয়ুম প্রমুখ।

বক্ততারা তীব্র শীতে অসহায়, দারিদ্র, সম্বলহীন মেহণতি মানুষরে সাহায্যর্থে দেশের ধনী বিত্তশালী মানুষসহ প্রবাসীদের আরো বেশী করে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com